গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশন বাজারে
স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশন বাংলাদেশের বাজারে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১২ মাসের ইএমআই সুবিধা এবং ২ বছরের ওয়ারেন্টিসহ ওই ট্যাবলেটের মূল্য ৬০ হাজার টাকা।
১.৯ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩ গিগাবাইট র্যাম-সহ নোটের পর্দার মাপ ১০.১ ইঞ্চি।
ট্যাবলেটটির এস-পেন-এর সাহায্যে এয়ার কমান্ড, অ্যাকশন মেমো, স্ক্র্যাপ বুক এবং এস ফাইন্ডার অপশন ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানটি।
এই ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ ৪.০, এ জিপিএস, গ্ল্যানোস এবং ৮,২২০ এমএএইচ ব্যাটারি।
