২০১৩ সালে ইন্সটাগ্রামে শীর্ষ স্থানগুলো
ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে ২০১৩ সালে যেসব স্থানের ছবি সবচেয়ে বেশি শেয়ার করা হয়েছে সেটির উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি তারা সে তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইন্সটাগ্রামের প্রকাশিত তালিকার সেরা দশের শীর্ষস্থানে রয়েছে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মল।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ার এবং ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডিজনিল্যান্ড যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে নিয়েছে। মজার বিষয় হচ্ছে ২০১২ সালেও শীর্ষস্থানে ছিল ব্যাংককের সুবর্নভূমি এয়ারপোর্ট। এ বছরও সেরা দশের তালিকার নয় নম্বরে রয়েছে এয়ারপোর্টটি। তবে তালিকাটির প্রথম ১০-এ কোনো ইউরেপিয়ান স্থান জায়গা করে নিতে পারেনি।
শুধু ছবি তোলার দিক থেকে নয়, বিশ্বের কোন কোন স্থানে ইন্সটাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটিরও একটি তালিকা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সে তালিকার দ্বিতীয় স্থানে একত্রে রয়েছে নিউ ইয়র্ক এবং ব্যাংকক। তৃতীয় স্থানে ডিজনিল্যান্ড এবং চতুর্থ স্থানে রয়েছে লন্ডন। আর ষষ্ঠ স্থানটি দখল করে নিয়েছে রাশিয়ার মস্কো।
