২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াবিশ্লেষক স্টার্টআপকে কিনল ফেইসবুক

সামাজিক মাধ্যমগুলোয় খেলার খবর উল্লেখ করার বিষয় রিয়েলটাইমে বিশ্লেষণকারী স্টার্টআপ প্রতিষ্ঠান স্পোর্টস্ট্রিমকে কিনে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। তবে স্পোর্টস্ট্রিমকে কী পরিমাণ অর্থে কেনা হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 11:51 AM

Updated : 13 Oct 2022, 03:08 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ধারণা করা হচ্ছে ফেইসবুকের মিডিয়া পার্টনাররা যাতে সাইটটিতে সহজে খেলা সংক্রান্ত পোস্ট খুঁজে পান এবং নিজেদের কনটেন্টে তা ব্যবহার করতে পারেন সে জন্যই উদ্যোগটি নিয়েছে ফেইসবুক।

স্টার্টআপ প্রতিষ্ঠানটি প্রসঙ্গে ফেইসবুক জানিয়েছে, স্পোর্টস্ট্রিম ব্যবহারকারীদের সংঘবদ্ধ করে ‘রিয়েল-টাইম’ ডেটা দেখায় এবং সক্রিয় রাখে। ফেইসবুক বিগত কয়েক মাস ধরেই ব্যবহারকারী এবং পার্টনাররা যাতে নির্দিষ্ট টপিকের পোস্ট খুঁজে বের করতে পারে সে জন্য হ্যাশট্যাগ, এমবেডেড পোস্ট, ট্রেন্ডিং টপিকস-এর মতো পদক্ষেপ নিয়েছে।

“এটিও হয়তো সে রকমই একটি পদক্ষেপ।”-- স্পোর্টস্ট্রিমকে কেনার পর গুগল কর্মকর্তা জাস্টিন অসোফস্কি জানিয়েছেন, তারা মানুষকে ‘খেলাবিষয়ক আবেগের’ মাধ্যমে সংযুক্ত করতে চাচ্ছেন।

তবে এ বিষয়টি পরিষ্কার যে, মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো ফেইসবুকও নিজেদের রিয়েল-টাইম সামাজিক কন্টেন্ট প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।