২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এসেছে নতুন ম্যাক প্রো

ডিজাইনে এবং কার্যকারিতায় আমূল পরিবর্তন আনা নতুন প্রফেশনাল মানের ডেস্কটপ কম্পিউটার বাজারে নিয়ে এল টেক জায়ান্ট অ্যাপল। এটি দেখতে একেবারেই অন্য ডেস্কটপ কম্পিউটারের মতো নয়। এমনকি এর দামও অন্যান্য কম্পিউটার থেকে অনেক বেশি। কারণ নতুন ম্যাক প্রো তৈরিই করা হয়েছে সেসব পেশাদারীর জন্য, যাদের দ্রুতগতিতে প্রচুর কাজের প্রয়োজন পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 04:30 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই ম্যাক প্রো কম্পিউটারটি আজ ১৯ ডিসেম্বর বাজারে আসছে এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ ডলার।

নতুন এ ম্যাক প্রো-তে থাকছে, ইনটেল জিওন ই৫ প্রসেসর, ৬৪ গিগাবাইটেরও বেশি র্যা ম, ছয় গিগাবাইট মেমোরিসম্পন্ন ডুয়াল এএমডি ফায়ারপ্রো গ্রাফিক্স চিপস এবং এক টেরাবাইটেরও বেশি পিসিআই এক্সপ্রেস স্টোরেজ। আর অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ওএস এক্স ম্যাভরিক্স। একটি স্বচ্ছ্ব সিলিন্ডারের কেসিং-এ আবৃত ম্যাক প্রো দেখতে অনেকটাই ছোট রোবটের মতো-- প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।

যুক্তরাষ্ট্রে তৈরি এ ম্যাক প্রো সম্পর্কে অ্যাপল দাবি করেছে এটি ম্যাক মিনির মতোই নিশব্দে ব্যবহার করা যাবে। আগ্রহীরা এটি কেনার জন্য অ্যাপলের রিটেইল এবং অনলাইন স্টোর থেকে অর্ডার করতে পারবেন।