২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসএর আড়িপাতা ‘অসাংবিধানিক’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) টেলিফোনে আড়িপাতাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফজলে আজিম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 03:46 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

এক খবরে এনএসএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্নোডেনের তথ্য ফাঁসের ঘটনার পর কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র সরকার।

গুপ্তচর সংস্থাটির বিভিন্ন অসাংবিধানিক কর্মকাণ্ডের খবর ফাঁস করেন প্রতিষ্ঠানটির এক সময়কার ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের টেলিফোনে আড়ি পেতে তথ্য সংগ্রহ করাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন। তিনি বলেন, রাষ্ট্রীয় গুপ্তচর প্রতিষ্ঠানগুলোর এ ধরনের কর্মকাণ্ড ‌‌‌‌‘বেআইনি অনুপ্রবেশ’-এর পর্যায়ে পড়ে।

অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রত্যেক টেলিফোন ব্যবহারকারীর কথোপকথন, রেকর্ড করছে এনএসএ। এ জন্য আদালতে মামলা করেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ল্যারি ক্লেইম্যান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভেআইজন মোবাইলের একজন ব্যবহারকারী হিসেবে তিনি এনএসএ কে চ্যালেঞ্জ করে বলেন, এনএসএ টেলিফোনে ক্লায়েন্টদের কথাবার্তার রেকর্ড করছে। এতে সাধারণ মানুষের গোপনীয়তা ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি আদালতে অভিযোগ দাখিল করেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগের প্রেক্ষিতে আদালতের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন রাশিয়ায় অবস্থানরত স্নোডেন। স্নোডেনের এক ঘনিষ্ঠ সাংবাদিকবন্ধু তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

এদিকে এনএসএ এর একজন মহাপরিচালক বিবিসিকে জানান, তাদের এমন কর্মকাণ্ডের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে কঠিন সময় পার করছে সরকার।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য প্রকাশ করায় স্নোডেনকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দিতে পারে আদালত। তবে স্নোডেন যদি তথ্য ফাঁস করা বন্ধ করে, তাকে ক্ষমা করা হতে পারে।