২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিটারি রোবট নির্মাতাকে কিনে নিল গুগল

রোবট প্রযুক্তিতে চমক দেখাতে এবার মিলিটারি রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকসকে কিনল ইন্টারনেট জায়ান্ট গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ই-কমার্স সাইট অ্যামাজন রোবটিক প্রযুক্তিপণ্য ডেলিভারিতে ব্যবহার করবে, এমন খবর প্রকাশের পর গুগল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রোবট নির্মাতা প্রতিষ্ঠানের মালিকানা কিনে নিল।

এ বছর বোস্টন ডায়নামিকসসহ মোট আটটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনেছে গুগল। মালিকানা গ্রহণের আগে প্রতিষ্ঠানটি মার্কিন সেনাবাহিনীর জন্য কাজ করত।

কোম্পানিগুলো কত দামে কেনা হয়েছে এবং অন্যান্য তথ্য এখনও গোপন রেখেছে গুগল। এই গোটা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন ‘অ্যান্ড্রয়েড বস’ নামে পরিচিত অ্যান্ডি রুবিন।

বোস্টন ডায়নামিকসের মালিকানা কিনে নেওয়ায় রোবটপ্রযুক্তি বিশেষজ্ঞ নোয়েল শারাকি মন্তব্য করেছেন, “গুগলপ্রেমিদের জন্য অনেক বড় বিস্ময় অপেক্ষা করছে।”

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির একজন অধ্যাপক ১৯৯২ সালে বোস্টন ডায়নামিকস নামে রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তবে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি কোনো রোবট বিক্রি করে না, যদিও তাদের নির্মিত রোবট চিতা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রোবট। যেটি ঘণ্টায় ২৯ মাইল গতিতে দৌড়াতে পারে।

পেন্টাগনের ডিফেন্স এডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (ডারপা) অর্থায়নে বোস্টন ডায়নামিকস ভ্রাম্যমান ও অফরোড রোবটিকস টেকনোলজি তৈরি ও উন্নয়নের কাজ করে থাকে।

এক বিবৃতিতে গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ বলেন, “আমি অ্যান্ডি রুবিনসের পরবর্তী প্রকল্প নিয়ে খুবই এক্সাইটেড। তার হাতে গড়া অ্যান্ড্রয়েড সুপার কম্পিউটার প্রযুক্তি এখন লাখ লাখ মানুষের পকেটে। নতুন প্রযুক্তির চমক দেখতে আর দেরি সইছে না।”