২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ম্যাপেই হোটেল এবং ফ্লাইটের তথ্য

সম্প্রতি আইওএস-এর জন্য নির্মিত গুগল মাপে কিছুটা পরিবর্তন এনেছে নির্মাতা প্রতিষ্ঠান। এখন গুগল ম্যাপ থেকেই যে কোনো ফ্লাইট, হোটেল এবং রেস্টুরেন্টের রিজার্ভেশনের পর সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আইওএস ব্যবহারকারী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 06:17 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, খুব সহজেই গুগল ম্যাপের নতুন ওই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন আইওএস ব্যবহারকারীরা।

যদি কারও জেএফকে-এর একটি ফ্লাইটে রিজার্ভেশন থাকে এবং সেই বিষয়ক মেইলটি যদি তার জিমেইল অ্যাকাউন্টে পাঠানো হয় তাহলেই রিজার্ভিশনসংশ্লিষ্ট যে কোনো তথ্য তিনি পেতে পারবেন গুগল ম্যাপে।

এই সুবিধটি গুগল ম্যাপের ডেস্কটপ ভার্সনে আগে থেকেই ছিল। আর বর্তমানে আইওএস-এর জন্যও এই ব্যবস্থা করেছে গুগুল।