২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি পড়ে অব্যবহার্য হবে না মোবাইল ফোন

হাতের মোবাইলটি পানিতে পড়ে গেছে? ভয় নেই আগের মতো নষ্ট হওয়ার আগেই রিভাইভআফোন তা ঠিক করে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 08:37 AM

Updated : 25 Apr 2022, 07:40 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ২০ বছর বয়সী এক তরুণ অলিভার মারফি নতুন ওই প্রযুক্তির আবিষ্কারক। ওই প্রযুক্তিতে পানি বা যে কোনো তরল পদার্থের সংস্পর্শে নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন সারিয়ে তোলা যাবে।

মারফি বলেছেন, "অনেকেই পানি পড়ে মোবাইলফোন কেন নষ্ট হয়ে যায় তা বুঝতে পারেন না। আসলে পানি নয়, পানিতে উপস্থিত খনিজ আর বিভিন্ন দ্রবণীয় উপাদানগুলোই মোবাইলের বিভিন্ন অংশের কার্যকারিতা নষ্টের জন্য দায়ী।"

বিভিন্ন গবেষক দলের সঙ্গে পরীক্ষা করে মারফি জুলাই মাসে পণ্যটি বাজারজাত করেছিলেন। এক সপ্তাহের মধ্যে শুধু অনলাইনেই বিক্রি করেছিলেন নবপ্রযুক্তিটির দুশ’ কপি।

একটি পাউচ, ট্রে এবং গোপন সমাধানবিশিষ্ট পণ্যটির মূল্য ১৪.৯৯ ফ্রাঁ। নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোনকে পাউচে ঢুকিয়ে সমাধানের মধ্যে সাত মিনিট রেখে দিতে হবে। তারপর ২৪ ঘণ্টা পর্যন্ত ট্রেতে রেখে শুকাতে হবে।

এ পদ্ধতিতে যে কোনো তরল পদার্থই ৯০ ভাগ পর্যন্ত সরিয়ে ফেলা যাবে। ১০০ ভাগ নিশ্চয়তা দিতে না পারলেও পণ্যটি কাজে অসফল হলে ক্রেতাদের অর্থ ফেরতের কথাও জানিয়েছেন মারফি।