২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল অ্যাপস্টোরে ‘ফ্রি’!

বড়দিন এবং নিউ ইয়ার উপলক্ষে অ্যাপ স্টোর থেকে ব্যবহারকারীদের বিনামূল্যে অ্যাপ, গান, সিনেমা এবং বই ডাউনলোডের সুযোগ দেবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 06:45 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

বড়দিন এবং নিউ ইয়ার উপলক্ষে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ব্যবহারকারীদের বিনামূল্যে অ্যাপ, গান, সিনেমা এবং বই ডাউনলোডের সুযোগ দেবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ২৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিনামূল্যে বিভিন্ন সেবা উপভোগের সুযোগ দেবে অ্যাপল।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের এই ‘বিনামূল্যে উপহার’ পেতে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে “12 Days of Gifts” অ্যাপটি। ২৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি অ্যাপ স্টোর এবং আইটিউনস থেকে প্রতিদিন আলাদা আলাদা অ্যাপ, মিউজিক, সিনেমা এবং বই ডাউনলোড করতে দেবে অ্যাপল। আর প্রতিদিনের ফ্রি ডাউনলোড সম্পর্কে জানা যাবে “12 Days of Gifts” অ্যাপটি থেকে।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশে “12 Days of Gifts” অ্যাপ ব্যবহারের সুবিধা দিলেও এবারই প্রথমবারের মতো মার্কিন নাগরিকরা এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। অ্যাপ স্টোরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও প্রায় একই ধরনের ‘বিশেষ অফার’ দিয়েছিল অ্যাপল, যাতে অর্থের বিনিময়ে কিনতে হয় এমন বিভিন্ন অ্যাপ বিনামূল্যে ডাউনলোডের সুযোগ ছিল।