ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজিং
সোশাল জায়ান্ট ফেইসবুকের মালিকানাধীন ছবি এবং ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে যুক্ত করা হয়েছে ডাইরেক্ট মেসেজিং।
সোশাল জায়ান্ট ফেইসবুকের মালিকানাধীন ছবি এবং ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে যুক্ত করা হয়েছে ডাইরেক্ট মেসেজিং। ইন্সটাগ্রামের এ সেবাটির নাম দেওয়া হয়েছে ‘ইনস্টাগ্রাম ডাইরেক্ট’।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইনস্টাগ্রাম ডাইরেক্ট সেবাটির মাধ্যমে ব্যবহারকারী সর্বোচ্চ ১৫ জনকে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন।
নতুন এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন তা মধ্যে রয়েছে-- কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। পাঠানো ছবি বা ভিডিও দেখা হলে যিনি তা পাঠিয়েছেন তিনি নোটিফিকেশন পাবেন। এছাড়াও ছবি বা ভিডিওর সঙ্গে স্বল্প শব্দের মেসেজও পাঠানো যাবে।
বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি। ইনস্টাগ্রামের নতুন সেবার প্রসঙ্গে আইএইচএস মোবাইল বিশ্লেষক জ্যাক কেন্ট বলেছেন, “নতুন মাপকাঠি বজায় রেখে এটিকে গড়ে তোলা হচ্ছে। গ্রাহক বৃদ্ধি এবং তাদের নিয়ন্ত্রণের জন্যই নতুন এসব ফিচার আনা হয়েছে।”
