২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেপাল হ্যাকে অভিযুক্ত অ্যানোনিমাসের সদস্য

অনলাইনে অর্থ লেনদেন সেবাদাতা পেপালের ওয়েবসাইট হ্যাকের অভিযোগে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাসের ১৩ সদস্যকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:29 AM

Updated : 13 Oct 2022, 03:07 PM

এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, ২০১০ সালে পেপালের ওয়েবসাইট হ্যাক করেছিলেন তারা।

পেপালের সাইট হ্যাকিংয়ের সময়টিতে উইকিলিকস বিভিন্ন গোপন নথি ফাঁস করছিল। আর এর ফলে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল পেপাল, যাতে তাদের মাধ্যমে উইকিলিকস কোনো প্রকার অনুদান সংগ্রহ করতে না পারে।

এ ঘটনার সূত্র ধরেই অ্যানোনিমাস গ্রুপের ওই ১৩ জন হ্যাকার পেপালের ওয়েবসাইট হ্যাক করেন। এতে পেপালের মোট ক্ষতি হয়েছিল ৫৫ লাখ ডলার। এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ১৩ জনের মধ্যে দুজন নারী।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ১৩ জন হ্যাকারের ১০ জনকে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে। আর বাকি তিন জনের বিরুদ্ধে বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।