২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘আইওয়ালেট’!

টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি নিয়ে এসেছে নতুন সেবা আইবিকন। আর এই সেবার সঙ্গে ফিংগারপ্রিন্ট প্রযুক্তি জুড়ে দিয়ে তৈরি হতে পারে আর্থিক লেনদেনের নতুন অধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 04:55 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

মার্কিন সাময়ীকি ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন পদ্ধতি ‘আর্থিক লেনদেনে যুগান্তকারী পরিবর্তন’ নিয়ে আসতে পারে।

আইটিউনস যাত্রা করার পর ওই মিউজিক স্টোরে সংরক্ষিত গ্রাহকতথ্য বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ক্রেডিটকার্ডের ডেটাবেস বলে দাবী করেছিলেন প্রতিষ্ঠানটির সে সময়ের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। আইটিউনসের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৫০ কেটি।

এ বছরে অ্যাপল আইফোন ৫এস-এ যুক্ত করে টাচআইডি সিস্টেম যার ফিঙ্গারপ্রিন্ট অ্যাপল সার্ভারে সংরক্ষিত থাকে না বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ‘গ্রাহক ডেটার নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে’ বলে দাবী অ্যাপলের।

অন্যদিকে প্রতিষ্ঠানটির নতুন সেবা আইবিকন মূলত ছোট রেডিও ট্রান্সমিটার যা স্মার্টফোনে তথ্য পাঠাতে সক্ষম। ক্রেতা আইবিকনের কাছাকাছি থাকলে পুশ মেসেজের মাধ্যমে  ডিভাইসে তথ্য পাঠানো যায় এবং বিক্রেতা ক্রেতার অবস্থানও জানতে পারেন। অ্যাপলের তথ্য মোতাবেক আইফোন ৪এস এর পরে বিক্রি হওয়া আইফোন, আইপড টাচ, আইপ্যাডকে আইবিকনে রূপান্তর করা সম্ভব।

আর্থিক লেনদেনের নতুন সেবা আইওয়ালেট নামে পরিচিত হবে কী-না সে বিষয়ে নিদ্রিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।