ভাঁজ হবে স্মার্টফোন জি ফ্লেক্স
হাতের বিশাল স্মার্ট ফোনটি দেখে কী কোনোদিন ইচ্ছে হয়েছে- ইশ! যদি ভাঁজ করে রাখা যেত!
বড়সড় স্মার্টফোনের ঝামেলা থেকে মুক্তির জন্য সম্পূর্ণ ভাঁজ করে রাখার প্রযুক্তিযুক্ত স্মার্টফোন ইতোমধ্যেই বাজারে এনেছে ইলেকট্রনিক্স এবং মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি। তবে সেই জি ফ্লেক্স স্মার্টফোনের ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক ব্যবহারকারী। সেই অসন্তোষ দূর করতে জি ফ্লেক্স স্মার্টফোনের নতুন একটি মডেল নিয়ে কাজ করছে এলজি, যার ডিসপ্লেটি বাঁকানো যাবে ৯০ ডিগ্রি পর্যন্ত।
ইয়াহু নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জি ফ্লেক্স স্মার্টফোনের ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। সে কারণেই নতুন জি ফ্লেক্সের ডিসপ্লে তৈরি করা হচ্ছে ভিন্নভাবে।
দেখতে বাঁকানো সেটটি অন্যান্য স্মার্টফোনের মতো নয়। বরং এতে যোগ হয়েছে প্রয়োজনে ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকানোর সুবিধা। জিডি নেট কোরিয়ার এক প্রতিবেদনে এলজির জি ফ্লেক্স ফোনের ফ্লেক্সিবল ডিসপ্লেকে পুরোপুরি ভাঁজ করে রাখার উপযোগী স্মার্টফোন নির্মানে উল্লেখযোগ্য পদক্ষেপ বলা মন্তব্য করা হয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে ২০১৪ সালের মধ্যেই বাজারে আসবে এলজির জি ফ্লেক্সের নতুন মডেল। যদিও স্মার্টফোনগুলোর দাম কেমন হবে তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
