আন্তর্জাতিক গণিত সম্মেলন স্থগিত
স্থগিত করা হয়েছে এবছরের আন্তর্জাতিক গণিত সম্মেলন ২০১৩। এই বছরের ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮তম সম্মেলনটি।
৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিত করার খবর নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। স্থগিতের কারণ হিসেবে আয়োজকরা ‘অনিবার্য কারণ’ উল্লেখ্য করেছেন।
এবারের সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ গণিত সমিতি এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। সম্মেলনের নতুন তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
