২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুমিয়া ৯২৯-এর ছবি ফাঁস

আবারও ফাঁস হয়েছে মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার নতুন স্মার্টফোন লুমিয়া ৯২৯-এর ছবি। আদতে নোকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন লুমিয়া ১৫২০-এরই ছোট সংস্করণ লুমিয়া ৯২৯। মোবাইল ফোন অপারেটর ভেরাইজনের প্যাকেজের অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্মার্টফোনটি বাজারে আনার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 06:17 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, লুমিয়া ৯২৯ সম্পর্কিত অনেক তথ্য ফাঁস হয়েছে আগেই। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে থাকবে ৫ ইঞ্চির ১০৮০ পিক্সেল ডিসপ্লে এবং ২০ মেগাপিক্সেলের পিওরভিউ ক্যামেরা। ক্যামেরার জন্য আরও থাকবে জেইস লেন্স এবং ডুয়াল-এলইডি ফ্ল্যাশ।

লুমিয়া ৯২৯ এ উইন্ডোজ ফোন জিডিআর৩ আপডেট থাকবে-- শোনা যাচ্ছে এমন গুজবও। স্মার্টফোনটির হার্ডওয়্যারের মধ্যে স্ন্যাপড্রাগন ৮০০ চিপসেট এবং ২.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর থাকবে। এছাড়াও এতে থাকবে আড্রিনো ৩৩০ গ্রাফিক্স কার্ড এবং ২ গিগাবাইট র্যা ম। ফোনটিতে ৩২ গিগাবাইটের নন-এক্সপেন্ডেল ইন্টারনাল স্টোরেজ থাকবে, এলটিই, এনফিসি এবং ওয়্যারলেস চেঞ্জিং সাপোর্ট থাকবে, শোনা যাচ্ছে এমন গুজবও।