২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া-হুয়াওয়েই চুক্তিতে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা

দক্ষিণ কোরিয়ার ব্রডব্যান্ড নেটওয়ার্ক উন্নয়নে দেশটির সঙ্গে চীনের টেলিকম প্রযুক্তি নির্মাতা হুয়াওয়েইয়ের নতুন চুক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দুজন সিনেটর ওবামা সরকারের কাছে লিখিতভাবে জানিয়েছেন তাদের উদ্বেগের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পৃথিবীর বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক ইক্যুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি হুয়াওয়েই। সম্প্রতি হুয়াওয়েই দক্ষিণ কোরিয়ার ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্কে উন্নয়নে সাহায্য করবে - এমন খবর প্রকাশিত হয়।

দক্ষিণ কোরিয়ার ব্রডব্যান্ড ইন্টারনেট উন্নয়নের কাজে হুয়াওয়েই-এর সংশ্লিষ্টতা থাকলে দেশটির সাইবার নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এমনটাই আশংকা করছে যুক্তরাষ্ট্র।

চীন সরকার ও হুয়াওয়েই-এর মধ্যেকার সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ওয়াশিংটন। বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়েই নিয়ে পশ্চিমা শক্তির এই উদ্বেগের বড় কারণ এর প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। চীনের সামরিক বাহিনী ‘পিপলস লিবারেশন আর্মির’ সাবেক সদস্য তিনি।

২০১১ সালেই চীন সরকার এবং এর সামরিক বাহিনীর সঙ্গে হুয়াওয়েই-এর ঘনিষ্ঠতা নিয়ে নিজেদের সন্দেহের কথা জানিয়েছিল মার্কিন সরকার। সে সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তে নামলেও গুপ্তচরবৃত্তির কোনো প্রমাণ পায়নি তারা।

তারপরও যুক্তরাষ্ট্রে ব্যবহারের ক্ষেত্রে চীনা ওই টেলিকম পণ্য নির্মাতার যন্ত্রপাতি ব্যবহার বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছিল মার্কিন সরকারের এক প্রতিবেদনে।