রোবট বানাবে গুগল
এবার যন্ত্রমানব তৈরির শিল্পে অভিষেক হতে চলেছে মার্কিন টেক জায়ান্ট গুগলের। গত ছয় মাসে গুগল ৭টি রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনেছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র। নিজেদের ডিজাইনের রোবট বানাবার জন্য প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগ দেওয়ার খবরও জানিয়েছেন তিনি।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের নিজ¯^ রোবট নির্মাণ প্রজেক্ট তত্ত্বাবধায়নের দায়িত্বে আছেন অ্যান্ডি রুবিন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্বেও ছিলেন রুবিন। তবে গুগল ঠিক কী ধরনের রোবট বানাবে সে ব্যাপারে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।
এদিকে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য রোবট বানাচ্ছে না গুগল। বরং ¯^য়ংক্রিয় পণ্য সরবরাহের প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাতে গুগলের “সেলফ-ড্রাইভিং” গাড়িগুলোতে প্রতিষ্ঠানটির তৈরি রোবট ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
গুগলের নিজ¯^ রোবট বানাবার উদ্দেশ্য এখনও পরিষ্কার না হলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সঠিক হলে সরাসরি অ্যামাজনের ড্রোন ডেলিভারি সিস্টেমের সঙ্গে গুগল প্রতিদ্ব›দ্বীতায় নামতে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত করেছে বিবিসি।
নিজ¯^ ড্রোন ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করছে বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলার অ্যামাজন। ‘প্রাইম এয়ার টাইমস’ নামের প্রজেক্টটিতে ড্রোন ব্যবহার করে পণ্য সরবরাহের পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল পাদপ্রদীপের আলোতে এসেছিল সার্চ ইঞ্জিন দিয়ে, আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বদৌলতে বিশ্বের সিংহভাগ স্মার্টডিভাইস ব্যবহারকারী এখন গুগলের বিভিন্ন সেবার গ্রাহক। রোবট নির্মাণের নতুন এই প্রজেক্ট প্রতিষ্ঠানটির সাফল্যের তালিকায় যোগ করতে পারে আরেকটি নতুন অধ্যায়।
