২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ইনটেলের নতুন ক্যাম্পেইন

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল বাংলাদেশে ক্রেতাদের জন্য ঘোষণা করেছে এক বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইনের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 06:32 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাম্পেইনে অংশগ্রহণকারী যে কোনো ইন্টেল টেকনোলজি প্রোভাইডার প্রোগ্রামের সদস্য বিক্রেতার কাছ থেকে পছন্দমতো চতুর্থ প্রজন্মের কোর প্রসেসরচালিত কম্পিউটার কিনে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জিতে নিতে পারবেন ট্যাবলেট ডিভাইস।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ক্রেতাকে তার নতুন কম্পিউটারের ছবি তুলে নিজের ফেইসবুক আইডির মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে এবং ট্যাবলেট জেতার জন্য সর্বোচ্চ সংখ্যক ‘লাইক’ সংগ্রহ করতে হবে।

৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এবং এতে চার সপ্তাহে চারটি ট্যাবলেট জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

শুধু নির্দিষ্ট সংখ্যক বিক্রেতার  কাছ থেকে কম্পিউটার কিনলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

অংশগ্রহণকারী আউটলেটের নামসহ এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন- www.intel.com/Bangladesh/itspersonal