২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাইফ্রেজকে কিনল ইয়াহু

ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু সোমবার স্কাইফ্রেজ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহু ব্লগ পোস্টে স্কাইফ্রেজকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে।

এ সপ্তাহের শুরুতে চারজনের স্টার্টআপটি জনপ্রিয়তা লাভ করে। তাদের তৈরি সফটওয়্যার সাধারণ ভাষায় লেখা অনুসন্ধান ডেটাবেইজের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে।

প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পর থেকে গ্রাহকরা ইয়াহু সার্চ ইঞ্জিনে “আগামী সপ্তাহে নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলেসে বিমান ফ্লাইট খুঁজে বের কর।”-- এমন লিখলেও তা থেকে রেজাল্ট দেখাবে।

প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার জন্য আর্থিক লেনদেন বিষয়ে কোনো তথ্য জানায়নি ইয়াহু।