২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিট ভিউতে এয়ারপোর্ট আর স্টেশন

ইন্টারনেট জায়ান্ট গুগলের স্ট্রিট ভিউ বিভিন্ন রাস্তার দৃশ্যের পাশাপাশি এবার এয়ারপোর্ট ও স্টেশনের অভ্যন্তরীণ চিত্র প্রদর্শনের দিকে নজর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 04:33 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গুগল ইতোমধ্যে ১৬টি আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং ৫৯টি ট্রেন আর সাবওয়ে স্টেশনকে স্ট্রিট ভিউয়ের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

অন্তর্ভুক্ত জায়গাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের এডিনবরা, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার আর লিডসের গ্যাটউইক এয়ারপোর্ট ও ট্রেন স্টেশন। এছাড়া রয়েছে লন্ডনের প্রধান কয়েকটি স্টেশন।

গুগল ইতোমধ্যেই নতুন স্ট্রিট ভিউ ট্রানজিট জায়গাগুলো নিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছে। এতে পর্যটকদের কোনো নতুন জায়গা ভ্রমণ করতে আরও সুবিধা হবে বলে জানিয়েছে গুগল।