২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেসএক্স ফ্লাইটে বিলম্ব

যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক মহাকাশযান স্পেসএক্স-এর প্রথম যাত্রা বিলম্বিত হল। ফ্যালকন নাইন রকেটের সাহায্যে সোমবার স্পেসএক্স যাত্রা করার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 04:03 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩৭ মিনিটে স্যাটেলাইট স্পেসএক্স যাত্রা করার কথা ছিল। ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে কক্ষপথে এর আগে অনেকগুলো স্যাটেলাইট পাঠানো হয়।

এ সম্পর্কে স্পেসএক্স কর্তৃপক্ষ জানায়, আমরা দেখেছি প্রথম স্তরে অপ্রত্যাশিত তরল অক্সিজেন রয়েছে। তাই আমরা ব্যাপারটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি। বিশাল আকৃতির মহাকাশযানটি ২৮ নভেম্বর বৃহস্পতিবার গ্রিনিচ সময় রাত ১২টা ৩৮ মিনিটে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

স্পেসএক্স জানিয়েছে, বৃহস্পতিবারের আগে তারা স্যাটেলাইট পাঠাচ্ছে না। ২২৪.৪ ফুট দৈর্ঘ্যে ও ১৭ ফুট চওড়া রকেটটির ভেতরে অনায়াসে একটি বাস ঢুকিয়ে রাখা যাবে। দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে হাই ডেফিনিশন টেলিকমিউনিকেশন সেবা দিতে স্যাটেলাইটটি পাঠানো হচ্ছে।

স্পেসএক্স এ প্রকল্পে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে ১২টি ফ্লাইট পাঠানোর জন্য ১৬০ কোটি ডলারের চুক্তি করেছে।