স্পেস স্টেশনে ক্যামেরা স্থাপন
পৃথিবী পর্যবেক্ষণ করতে সক্ষম একজোড়া ক্যামেরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) নিয়ে গেছে রাশিয়ান মহাকাশযান প্রোগ্রেস।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডার আর্থকাস্ট নামের একটি প্রতিষ্ঠানের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রাদারফোর্ড অ্যাপলটন ল্যাবরেটরিতে ক্যামেরা দুটি তৈরি করা হয়।
প্রতিষ্ঠানটি স্পেস স্টেশনকে ঘিরে ছবিভিত্তিক ব্যবসা করার আশা করছে। ক্যামেরাজোড়ার একটিতে হাই রেজুলিউশন ভিডিও ইউনিট রয়েছে, যা পৃথিবীপৃষ্ঠের ভিডিও প্রতিদিন ১৫০ বারেরও বেশিবার পৃথিবীতে পাঠাবে। চারশ’ কিলোমিটার দূর থেকে ধারণ করা ভিডিওতে পৃথিবীপৃষ্ঠের প্রতি বর্গমিটারের ডিটেইল ধারণ করতে সক্ষম।
আর্থকাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট লারসন রাশিয়ার কাজাখের স্পেসপোর্টে ফ্রেইটারটির উৎক্ষেপনের সময় ছিলেন। তিনি বলেছেন, “বিষয়টি সত্যিই দেখার মতো”।
