২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নতুন ডোমেইন

ওয়েবসাইটের নামের শেষে ডটকম, ডটনেট-এর মতো ব্যবহারযোগ্য আরও নয়টি সাফিক্স যুক্ত হচ্ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবার ধরন অনুযায়ী ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফজলে আজিম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 06:05 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

এ বিষয়ে সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে নতুন নয়টি নামে সাধারণ মানুষ ডোমেইন রেজিস্ট্রেশন ও ব্যবহার করতে পারবে।

নতুন ডোমেইন নামগুলো হচ্ছে-

• .guru

• .ventures

• .camera

• .clothing

• .lighting

• .singles

• .voyage

• .holdings

• .equipment

আশা করা হচ্ছে, সপ্তাহে ১০টি করে নতুন নাম রিলিজ করা হবে।

গত মাসে আরবি ‘শিবকাত’, চীনা গেইমিংবিষয়ক আলাদা ডোমেইন, রাশিয়ান শব্দ অনলাইন ও ওয়েবসাইট নামে নতুন চারটি ডোমেইন উন্মুক্ত করা হয়।

আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ নতুন ডোমেইন চালু করার কথা জানিয়েছে বিবিসি।

ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বারস (আইক্যান) জানিয়েছে, নতুন ডোমেইন নামগুলো অনলাইন ব্যবসায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

নতুন ডোমেইন নামগুলোর মাধ্যমে ফ্যাশন ব্র্যান্ড, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সহজেই অনলাইনে খুঁজে পাওয়া যাবে বলে জানান আইক্যান ট্রেডমার্ক ক্লিয়ারিং হাউজের প্রকল্প পরিচালক জ্যান কর্সটেনস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাছে প্রায় দুই হাজার নতুন নাম তালিকাভুক্তির অনুরোধ এসেছে। এরমধ্যে রয়েছে ডটপর্ণ, ডটনিনজা, ডটফেরারিসহ আরও বেশকিছু নাম। ডটবিবিসি নামে নতুন ডোমেইন চালুর আগ্রহ প্রকাশ করেছে বিবিসি।

এতে বিভিন্ন দোকান, হোটেল ও প্রকল্পের জন্য আলাদা ডোমেইন ব্যবহার করা সম্ভব হবে।