২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ স্টেশনের জন্মদিন পালিত

১৯৮৮ সালে এক রাশিয়ান রকেটের মাধ্যমে মহাকাশে একটি অংশ স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যাত্রা। এখন পর্যন্ত মহাকাশে মানুষের বানানো সবচেয়ে বড় স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ১৫তম জন্মদিন পালন করা হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 04:00 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, রাশিয়ান ভাষায় ‘জারিয়া’ বা সূর্যোদয় নামের ব্লকটির মাধ্যমে মহাকাশ স্টেশনটির যাত্রা শুরু হয়।

১৫টি দেশের পাঁচটি ভিন্ন মহাকাশ এজেন্সি অংশ নিয়েছে ১০ হাজার কোটি ডলার ব্যয়ে তৈরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে।

ফুটবল মাঠের সমান মহাকাশ স্টেশনটিকে চাঁদের পরেই রাতের আকাশের দ্বিতীয় উজ্জ্বল বস্তু হিসেবে দেখা যায়। বর্তমানে মহাকাশ স্টেশনটিতে এক্সপিডিশন ৩৮ পরিচালনার জন্য মোট ছয়জন নভোচারী আছেন।