২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী প্রচারণায় মাইক্রোসফট বনাম গুগল

ইন্টারনেট জায়ান্ট গুগলের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিদ্রুপ করে প্রচারণা শুরু করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সফটওয়্যার কোম্পানিটি এ জন্য নতুন এক শব্দের ব্যবহার করেছে। আর ওই প্রচারণায় মাইক্রোসফট ব্যবহার করছে নতুন এক শব্দ ‘স্ক্রুগল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 05:59 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোম্পানিটির বিভিন্ন ভূমিকা নিয়ে তামাশা করার জন্য টিশার্ট থেকে মগ পর্যন্ত বাজারে এনেছে মাইক্রোসফট।

প্রচারণায় গুগলবিরোধী বক্তব্যের মগটি সম্পর্কে বলা হয়েছে, “মগটিতে ১৫ আউন্স পরিমাণ যে কোনো প্রিয় পানীয় ঢেলে বিশ্বকে জানিয়ে দিন, গুগল আপনার ডিজিটাল জীবন নিয়ে ব্যবসা করতে চায় আর আপনি এখনও চুপ করে আছেন।”

এছাড়া একটি শার্টের গায়ের সামনে স্ক্রুগল লিখে তার চারদিকে ভণ্ড, প্রতারক, পরচর্চাকারীসহ বিভিন্ন নেতিবাচক কথা লিখে সাজানো হয়েছে। পণ্যগুলোর অধিকাংশের গায়েই গুগল ক্রোমসহ গুগলের পরিচিত ওয়েব ব্রাউজারগুলোর ছবি যুক্ত করা হয়েছে।