২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খবর সংগ্রহে শীর্ষে রেডিট

অনলাইন পরিসংখ্যানবিষয়ক পোর্টাল স্ট্যাটিস্টা প্রকাশিত এক তথ্যে ৬২ ভাগ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবর সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছে সোশাল নেটওয়ার্ক রেডিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 09:15 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নিউজফিডে আপডেটকৃত খবরের সংখ্যা বেশি হলেও অর্ধেকেরও কম ফেইসবুক ব্যবহারকারী খবর সংগ্রহে এই সামাজিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে।

ব্যবহারকারীদের পছন্দের ১১টি সোশাল নেটওয়ার্কের নাম উল্লেখ করা হয়েছে পরিসংখ্যানটিতে। ৫২ ভাগ মানুষের পছন্দের তালিকায় থাকা মাইক্রোব্লগিং টুইটার রয়েছে পরিসংখ্যান তালিকার দ্বিতীয় স্থানে। তারপরেই ৪৭ ভাগ মানুষের পছন্দে রয়েছে তৃতীয় স্থান অধিকারী ফেইসবুক।

প্রকাশিত পরিসংখ্যানটির চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ স্থান যথাক্রমে গুগল প্লাস, টাম্বলার আর ইউটিউব দখল করে আছে। এই তিনটি সোশাল মিডিয়াকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছে যথাক্রমে ৩০, ২৯ এবং ২০ ভাগ মানুষ। আর মাত্র তিন ভাগ মানুষের পছন্দের তালিকায় থাকা পিন্টারেস্ট রয়েছে শেষে।