২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ডুডলে শিশু দিবস

দীর্ঘদিন ধরেই সার্চ ইঞ্জিনে বিভিন্ন ডুডলের মাধ্যমে ভেল্কি দেখিয়ে আসছে ইন্টারনেট জায়ান্ট গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে প্রকাশিত ডুডল রেখাচিত্রটি ছিল নিতান্তই সাধারণ। গুগলের এবারের ডুডলে বিভিন্ন জাতিগোষ্ঠীর একদল বাচ্চাকে পরস্পর হাত ধরাধরি করে থাকতে দেখা যায়।

১৯৫৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এ দিনটিকে শিশু দিবস বলে ঘোষণা করা হয়। বিশ্বের প্রায় সব দেশে দিনটি পালন করা হয়।

এবারের শিশু দিবসের মাত্র দুদিন আগেই গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।