২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে নৃশংস দৃশ্য থাকছেই

সমালোচনার মুখেও আবার শিরচ্ছেদের ফুটেজ দেখানোর অনুমতি দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কর্তৃপক্ষ। সঠিক ঘটনা প্রসঙ্গে শিরচ্ছেদের মতো নৃশংস দৃশ্যের পোস্ট দেওয়া হলে তা প্রকাশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 05:36 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এ ধরনের ইমেজ দেখানোর অনুমতি দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ পোর্টালটি। এতে মানসিক ক্ষতির  শিকারও হতে হচ্ছে ব্যবহারকারীদের-- এমন অভিযোগও রয়েছে।

ফেইসবুকের যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের পলিসি পরিচালক সাইমন মিলনার জানান, এ ধরনের ফুটেজ মানবাধিকার লক্সঘনের ঘটনা প্রকাশ করতে পারে।

মিলনার আরও জানান, এ ধরনের ভিডিও তারা পোস্ট করেননি, ব্যবহারকারীরাই পোস্ট করেছে।

ইনকর্পোরেটেড সোসাইটি অফ ব্রিটিশ অ্যাডভার্টাইজার্স (আইএসবিএ) ফেইসবুকের দায়িত্ববোধের অভাব রয়েছে বলে অভিযোগ করেছে।

এসব সমালোচনার নিজেদের নিরাপত্তা উপদেষ্টা ও সংবাদমাধ্যমের ভাষ্যকারদের সমালোচনার মুখে ফেইসবুক শিরচ্ছেদের দৃশ্যের ভিডিও প্রায় বন্ধ করে দিয়েছিল। কিন্তু একই ধরনের ভিডিও অন্যদের প্রকাশের অনুমতি থাকায়, ভিডিওটি চালু রাখার অনুমতি দিয়েছে তারা।