ত্রাণকর্তা স্মিড
হ্যারিকেন স্যান্ডি আক্রান্তদের সাহায্যের জন্য ১২.১২.১২ নামে এক মিউজিক্যাল তথ্যচিত্রে উদ্ধারকারী হিসেবে অবতীর্ণ হয়েছেন ইন্টারনেট জায়ান্ট গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া ঘূর্ণিঝড় স্যান্ডিতে দুর্গতদের সাহাযার্থে কনসার্ট আয়োজন করে একটি দাতব্য সংস্থা। ওই কনসার্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের সময় এত দর্শককে আকৃষ্ট করে যে সাইটটি একসময় ক্র্যাশ করে।
তথ্যচিত্রে দেখা গেছে, ওয়েবসাইট অকার্যকর হয়ে গেলে স্মিড আধঘণ্টার মধ্যে তার সমাধান করে দেন স্মিড।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত ওই কনসার্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি পাঁচ কোটি ডলার সাহায্য সংগ্রহ করেছে বলে জানিয়েছেন তথ্যচিত্রসংশ্লিষ্ট কর্মকর্তা হার্ভি ওয়াইনস্টিন। ওই কনসার্টের তথ্যচিত্র ব্যবহার করে দুর্গতদের জন্য আরও অর্থ তোলা সম্ভব বলে মনে করছে আয়োজকরা।
