২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা সম্ভাবনা ও আশঙ্কায় বিটকয়েন

ভালো বা খারাপ যে কারণেই হোক, এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের নজরদারিতে পড়েছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 05:13 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েববসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইন ‘কালোবাজার’ সিল্ক রোড ওয়েবসাইট বন্ধের সময় সেখানে লেনদেনে ব্যবহৃত বিটকয়েন সবার নজরে আসে।

বিভিন্ন সরকারি এজেন্সি থেকে প্রাপ্ত তথ্যানুসারে বিটকয়েনের ব্যবহার কীভাবে করা যায় বা রোধ করা যায়, তা নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টালের সিনেট কমিটি চিন্তা করছে।

বিটকয়েন ফাউন্ডেশনের জেনারেল উপদেষ্টা প্যাট্রিক মার্চ জানিয়েছেন, জালিয়াতির সময় সম্পদ এবং বিশ্বব্যাপী লেনদেনের নেটওয়ার্কে বিটকয়েনকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা সম্ভব। বিশ্বজুড়ে বিভিন্ন পরিস্থিতিতে এটা ব্যবহৃত হবার আশঙ্কাও রয়েছে।

যদিও মার্চ বিটকয়েনের জাদুকরি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতোমধ্যে সিল্ক রোডের ঘটনায় বিটকয়েন আইনি ব্যবস্থার দিক দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে।