থ্রিডি সফটওয়্যার আনছে গ্লোবাল ব্র্যান্ড
স্থাপত্য ও প্রকৌশল ডিজাইনে ব্যবহৃত থ্রিডি সফটওয়্যার আমদানী করার কথা জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ফরাসি থ্রিডি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডেসল্ট সিস্টেমের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে গ্লোবাল ব্র্যান্ড জানিয়েছে, প্রতিষ্ঠানটি ডেসল্ট সিস্টেমের একমাত্র পরিবেশক নিয়োজিত হয়েছে। ডেসল্ট থ্রিডি ডিজাইন সফটওয়্যার, থ্রিডি ডিজিটাল প্রতিলিপি এবং পণ্যের লাইফ সাইকেল ম্যানেজমেন্টের সমাধান করে থাকে।
উল্লিখিত সফটওয়্যার আমদানির ফলে দেশের অবকাঠামো, নির্মাণ, পরিবহন, আর্থিক ও ব্যবসায়িক সেবাসহ শিল্প খাতে সর্বাধুনিক নকশা তৈরি সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সফটওয়্যার আমদানি সম্পর্কে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ বলেন, “এটি বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বিশ্বের সেরা নকশা তৈরির সমাধান দিতে সহায়তা করবে।”
