২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হল মিল্কিওয়ের পূর্ণ ছবি

বিবর্তনের সঙ্গে সঙ্গে একই গ্যালাক্সির চারশ’ ছবি থেকে মিল্কিওয়ে গ্যালাক্সির পূর্ণাঙ্গ চিত্র বানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর এই প্রায় অসাধ্য কাজ সফল হয়েছে স্পেস টেলিস্কোপ হাবল ব্যবহারের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 07:01 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নিউ হেভেনে পরিচালিত ওই প্রকল্পের পিটার ভ্যান ডকাম এইবারই মিল্কিওয়ের সরাসরি ছবি পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন। ডকাম বলেছেন, “অতীতে আমাদের মিল্কিওয়ে কী অবস্থায় ছিল তা আমরা দেখতে পাইনি। আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি কে বেছে নিয়েছি যা কিনা মিল্কিওয়ের মতোই ঘুরছে।”

ডকাম আরও জানিয়েছেন, মিল্কিওয়ের সহোদরদের পর্যবেক্ষণ করে জানা গেছে তারাগুলোর ৯০ ভাগই ১১০০ থেকে ৭০০ কোটি বছরের পুরনো। হাবলের পাঠানো ছবি অনুযায়ী মিল্কিওয়ে ধ্বসে যাওয়া তারার গ্যাসীয় এবং মেঘাচ্ছন্ন অবস্থায় প্রায় অদৃশ্য নীলবর্ণের বস্তু থেকে উৎপন্ন হয়েছে। পাঠানো তথ্যে আরও জানানো হয়েছে যে মিল্কিওয়ের চেপ্টা ডিস্ক এবং কেন্দ্রীয় স্ফীতি একই সময়ে সৃষ্ট। 

প্রাপ্ত তথ্যসমূহ সর্বপ্রথম ১০ জুলাই অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটারে প্রকাশ করা হয়। ২০১১ সালের নভেম্বরে অ্যাস্ট্রোফিজিকাল জার্নালের অনলাইন প্রকাশনায় প্রজেক্টটির দ্বিতীয়পত্র প্রকাশ করা হয়।