২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধানে এরিকসন

সেলফোন নেটওয়ার্ক সিগনাল দুর্বলতা কমাতে বহনযোগ্য ডিভাইস আনছে টেলিযোগাযোগ পণ্য নির্মাতা এরিকসন। অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিগন্যাল বাড়াতে সক্ষম এরিকসন রেডিও ডট সিস্টেম আগামী বছরের শেষ নাগাদ বাজারে ছাড়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে এরিকসন জানিয়েছে, ডিভাইসটির মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি উঁচু বিল্ডিংয়ে যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক দুর্বল সেখানে নেটওয়ার্ক সহজলভ্য হবে।

উঁচু দালান বা যেসব জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক দুর্বল, সেখানে গোলাকৃতির এই ডিভাইসটির ব্যবহার করা যাবে। ডিভাইসটি চালাতে সরাসরি বিদ্যুতের প্রয়োজন হবে না। আকৃতিতে ছোট ৩০০ গ্রাম ওজনের ডিভাইসটি হাতের মুঠোয় করে বহন করা যাবে। মাঝারি থেকে বড় ধরনের অভ্যন্তরীণ জায়গায়, যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যা, সেখানে রেডিও ডট সিস্টেম ব্যবহার করা যাবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এরিকসন জানিয়েছে, বড় ভবনে নেটওয়ার্ক সিগন্যাল বাড়াতে ও সেবা উন্নত করতে মোবাইল অপারেটরদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। নেটওয়ার্ক ডিভাইসের উচ্চমুল্যের কারণে তারা এসব ভবনে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে সমস্যার সম্মুখিন হন। এই বিষয়টিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে রেডিও ডট সিস্টেম।

এরিকসন বিজনেস ইউনিট নেটওয়ার্কের প্রধান জোহান উইবার্গ বলেন, “ডিভাইসটি অভ্যন্তরীণ ব্যবহারের ক্ষেত্রে নেটওয়ার্ক সিগন্যালের বাধা কমাবে। এটি আকারে অনেক ছোট হলেও নেটওয়ার্কের ভালো সিগন্যাল পেতে কার্যকরী, দামেও সস্তা।”