বিক্রয় ডটকমের বিজ্ঞাপনে পুরস্কার
অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম ফ্রি বিজ্ঞাপনে পুরস্কারের ঘোষণা দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী ছবিসহ একটি বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণীতে দিতে হবে এবং এটি হতে হবে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন। একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে এবং বিদ্যমান কোনো বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে না।
অংশগ্রহণকারী প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রতিযোগিতায় একটি করে এন্ট্রি পাবেন। তাই বিক্রেতারা যত বেশি বিজ্ঞাপন দেবেন, তাদের সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি জেতার সম্ভাবনা তত বেড়ে যাবে।
১৫ ডিসেম্বরের মধ্যে পোস্ট করা বিজ্ঞাপন প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
