চীনা অনলাইন সেন্সরশিপে ভিআইপিরা
চীনের টুইটার হিসেবে খ্যাত ‘সিনা উইবো’ ওয়েবসাইটে সরকারি সেন্সরের তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের একদল সাংবাদিক।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সেন্সরশিপের আওতায় প্রভাবশালী ব্যক্তিদের আপলোডকৃত ছবি মুছে ফেলা হয়।
গত পাঁচ মাসে একশ’ অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্র্রে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট গ্রুপ প্রো-পাবলিকা জানায়, মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে এলিট শ্রেণীর ব্যক্তিদের ছবি আপলোড করা হলে তা ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।
গত পাঁচ মাস ধরে একশ’ উইবো অ্যাকাউন্ট পর্যবেক্ষণে দেখা গেছে, অন্তত ৫২৭টি ছবি আপলোড করার পর সেগুলো মুছে ফেলা হয়েছে। তার মধ্যে রয়েছে চীনের উচ্চ পর্যায়ের একজন রাজনীতিবিদ। এছাড়া কোনো সংবেদশীল ছবি বা বক্তব্য প্রকাশ হলে তাও মুছে ফেলা হয়।
সেন্সর করা ছবির মধ্যে রয়েছে চীনের রাজনৈতিক ব্যক্তি বো সিলাই-এর কয়েকটি ছবিও। অবশেষে সিলাইয়ের ছবিগুলো প্রকাশ করা হয় ওয়েবসাইটে। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার হেনরি কেসিঞ্জারকে নিয়ে করা পোস্টও মুছে ফেলা হয়।
