তিন হ্যাকারের সাজা
সাইবার অপরাধের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ লুটের অভিযোগে অভিযুক্ত তিন মার্কিন নাগরিকের বিচার করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সাইবার আক্রমণের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং করে অর্থ স্থানান্তর ও এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে অর্থ তুলে নেয় অভিযুক্ত এ অপরাধী চক্রটি।
আইনজীবী জানান, বিশ্বের অন্যতম বড় সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে এ অপরাধী চক্রটির মাধ্যমে। এতে চার কোটি ৫০ লাখ ডলার হাতিয়ে নেয় সাইবার হ্যাকাররা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী ইভান জোস পেনা, ২৪ বছর বয়সী ইমির ইয়াসির ইজি ও ইলভিস র্যাফ্যায়েল রডরিগস-এর বিরুদ্ধে। আদালতে বিচারকালে তারা অভিযোগ স্বীকার করেছেন। এ জন্য তাদের জরিমানা ও কারাদ- দিয়েছে আদালত। এ তিনজনকে সাড়ে সাত বছরের জেল ও দুই লাখ ৫০ হাজার ডলার করে জরিমানা করা হয়।
অ্যাটর্নি লরেট্টা লিনচ এক বিবৃতিতে জানান, অভিযুক্ত এ তিনজন অনলাইন হ্যাকিংয়ে সংবেদনশীল অনেক তথ্য চুরি করে। কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা হাতিয়ে নেয় লাখ লাখ ডলার।
এ সাইবার অপরাধের প্রথমটি ঘটে ২০১২ সালের ২২ ডিসেম্বর। এরপর ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ঘটে দ্বিতীয় ঘটনা।
