২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি এক্সবক্স ওয়ান ও প্লেস্টেশন ৪

সম্প্রতি বাজারে মুক্তি পেল ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৪। অন্যদিকে নভেম্বরের ২২ তারিখে বাজারে আসছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:16 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সংবাদ সংস্থা বিবিসিতে সম্প্রতি প্রকাশিত এক রিভিউতে প্লেস্টেশন ৪-এর গ্রাফিক্সের প্রশংসা করা হয়েছে। এর ডুয়ালশক কন্ট্রোলার টাচপ্যাড এবং উন্নত থাম্বস্টিক ও ট্রিগারের ব্যবহার গেইমিং কনসোলটির ব্যবহার আগের সংস্করণের চেয়ে সহজ করে তুলেছে।

কিন্তু এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মাইক্রোসফট এক্সবক্স ওয়ান নিয়ে আসায় ক্রেতাদের এখন প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানের মধ্যে কোনটা কিনবে, তা নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে।

মাইক্রোসফট এবং সনির একইরকম পণ্য বানানোর অভ্যাস বহুকাল ধরেই চলে আসছে। নতুন এই আবিষ্কার তার মধ্যে আরেকটি দ্বন্দ্বের সূচনা করল বলে জানিয়েছে বিবিসি।

সনির প্লেস্টেশন ৪ পুরোপুরি এক গেইমিং মেশিন হিসেবে ব্যবহৃত হবে। তবে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান বিনোদনের মাধ্যম হিসেবে পরিচিত হচ্ছে।