২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারের স্বীকারোক্তি

দুবছরেরও বেশি সময় ধরে তরুণীদের উত্যক্ত করার দায় মেনে নিয়েছে যুক্তরাষ্ট্রের এক তরুণ হ্যাকার। তার প্রতারণার শিকার হয়েছেন মিস টিন ইউএসএ খেতাবজয়ী ক্যাসিডি ওলফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:03 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মেয়েদের কম্পিউটার হ্যাকিং, ওয়েবক্যামের সাহায্যে তাদের ছবি তোলা এবং পরবর্তীতে তা নিয়ে প্রতারণা করার অভিযোগে জেয়ার্ড জেমস আব্রাহামকে গ্রেপ্তার করা হয়।

১৯ বছর বয়সী কম্পিউটার সায়েন্সের ছাত্র আব্রাহামের সাজা মার্চে ঘোষণা করা হবে। তাকে সর্বোচ্চ ১১ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকার জরিমানা করা হতে পারে। প্রসিকিউটরদের মত অনুযায়ী দুডজনের বেশি তরুণী আব্রাহামের প্রতারণার তালিকায় রয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্যান্টা আনার আদালতে আব্রাহাম কিছু অভিযোগের দোষ স্বীকার ও তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি নিজেকে অটিজমের শিকার উল্লেখ করে আদালতের রায়ে তা বিবেচনা করার আহবান জানান।