২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামলায় জিতল গুগল

ইন্টারনেট জায়ান্ট গুগলের বই স্ক্যানিং ও আপলোড বন্ধের জন্য করা আইনি পদক্ষেপের রায় প্রতিষ্ঠানটির পক্ষেই গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা  সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের লেখকদের সংস্থা গিল্ড গুগলের এক ডিজিটাল লাইব্রেরি গঠনের প্রস্তাব নাকচ করে দেয়। এছাড়া তারা গুগলের অসংখ্য বইয়ের স্বত্বাধিকারিত্ব নিয়েও প্রশ্ন তোলে।

তার জবাবে গুগল ই-বইয়ের ন্যায্য ব্যবহার করছে বলে দাবি করে। কারণ হিসেবে তারা জানায় মূলত বইয়ের উদ্ধৃতাংশ তাদের সাইটে প্রকাশ করে।

এ মামলায় যুক্তরাষ্ট্রের বিচারক ড্যানি চিন অবশ্য গুগলকেই সমর্থন জানিয়েছেন এবং গিল্ডকে ভুল প্রমাণিত করে মামলাটি খারিজ করে দিয়েছেন।

এই রায় গুগল, লেখক গিল্ড এবং প্রকাশকদের মধ্যে দীর্ঘকালীন বিতর্কের জন্ম দিতে পারে বলে জানিয়েছে বিবিসি। ২০০৫ সাল থেকে লেখক এবং প্রকাশকরা স্ক্যানিং প্রকল্পের বিরোধীতা করছেন।