২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানোনিমাস সদস্যের শাস্তি

অনলাইন হ্যাকিং গ্রুপ এনোনিমাসের এক তালিকাভুক্ত সদস্যকে দায়ী করে শুক্রবার শাস্তি ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:45 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, টেক্সাসের ইন্টেলিজেন্স ফার্ম স্ট্রাটিজিক ফোরকাস্টিংয়ের (স্ট্র্যাটফোর) সার্ভার হ্যাকিংয়ের অভিযোগে শিকাগোর ২৮ বছর বয়সী জেরেমি হ্যামন্ডকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মে মাসে ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হ্যামন্ড বলেন, “আমি এমনটা করেছি, কারণ আমি বিশ্বাস করি সরকার এবং কর্পোরেশনের ভেতরকার কথা জনসাধারণের জানা উচিত।”

মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই প্রকাশিত তথ্য অনুযায়ী, হ্যামন্ড ও তার সহযোগীরা স্ট্র্যাটফোর আক্রমণের সময় ৬০ হাজার মানুষের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে নিয়েছে। পরে হ্যামন্ড ও তার সহযোগীরা সেই ক্রেডিট কার্ড দিয়ে সাত লাখ ডলার অবৈধ খরচ করেছে।