২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোওয়েভ থেকে বিদ্যুৎ উৎপাদন

মাইক্রোওয়েভ তরঙ্গ থেকে ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি। গবেষকদের দাবি, এ প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন ও ক্যামেরার ব্যাটারি চার্জ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 07:01 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

ডিভাইসটি তৈরিতে মেটাম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যেটি তরঙ্গ শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী শক্তিতে রূপান্তর করতে পারে।

গবেষণায় ব্যবহৃত সার্কিট বোর্ডে ফাইবার গ্লাস ও তামার কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গবেষকরা মাইক্রোওয়েভ তরঙ্গকে ৭.৩ ভোল্ট বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।

ডিউক ইউনিভার্সিটির আলেকজান্ডার ক্যাটকো ও অ্যালেন হকস পাওয়ার হারভেস্টিং ডিভাইস ডিজাইন করেছেন। ভবিষ্যতে এ প্রযুক্তি মোবাইল ফোনের ব্যাটারি রিচার্জ করতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গবেষকরা।

এ প্রযুক্তিতে ভবিষ্যতে যেসব জায়গায় পাওয়ার প্ল্যান্ট নেই সেখানে মোবাইলের টাওয়ার থেকে ছড়ানো মাইক্রোওয়েভ ব্যবহার করে মোবাইল ফোনের ব্যাটারি রিচার্জ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ প্রযুক্তিতে ভবিষ্যতে ওয়াইফাই নেটওয়ার্ক ও শব্দ তরঙ্গ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।