২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ পুনর্নির্মাণে ত্রিমাত্রিক প্রিন্টার

দুর্ঘটনায় আহত রোগীর মুখ প্রতিস্থাপনের জন্য ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তির ব্যবহার করছেন যুক্তরাজ্যের সোয়ানসির মরিসন হাসপাতালের চিকিৎসকদের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 06:52 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মরিসন হাসপাতালের চিকিৎসকের দলটি সিটি স্ক্যানের মাধ্যমে তার মুখাবয়বের ভালো অংশের প্রতিচ্ছবি নেন। এরপর ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে তার মুখের ক্ষতিগ্রস্ত অংশের প্রতিস্থাপক তৈরি করা হয়।

আঘাতপ্রাপ্ত স্থানের পুনর্নির্মাণে এ ধরনের প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম। অপারেশনের আগে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে প্রযুক্তিটির এক প্রদর্শনীর আয়োজন করা হয়।

মরিসন হাসপাতালের ম্যাক্সিলোফেসিয়াল চিকিৎসক অ্যাড্রিয়ান সুগার এ কাজে চিকিৎসকদের নেতৃত্ব দেন।

এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশাপাশি চেহারার জন্মগত ত্রুটিও নিপুণভাবে দূর করা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।