মার্কেটিং কোম্পানি থেকে তথ্য চুরি
আইরিশ মার্কেটিং কোম্পানি লয়ালটিবিল্ডের তথ্যভা-ার থেকে ৩ লাখ ৭৬ হাজার ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ও ঠিকানা সম্প্রতি সাইবার অপরাধীরা চুরি করেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, লয়ালটিবিল্ড কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কেনাকাটায় বিশেষ ছাড় দিয়ে থাকে। চুরি করা তথ্যের মধ্যে ব্যবহারকারীর ইমেইল ঠিকানা, ফোন নম্বর ও বাড়ির ঠিকানাও রয়েছে।
যুক্তরাজ্যের অফিস অফ দ্য ডেটা প্রটেকশন কমিশনারস (ওডিপিসি) এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চেইন স্টোরে ক্রেতাদের সুবিধা দিতে রিওয়ার্ড স্কিম কার্ডের তথ্য চুরি হয়েছে।
চুরি হওয়া ৩ লাখ ৭০ হাজারের মধ্যে ৭০ হাজার কার্ড ছিল সুপার ভ্যালু গেইটওয়ে কাস্টমারদের। এছাড়া আট হাজারের বেশি ছিল ইন্স্যুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান এএক্সএ লেইজার ব্রেক-এর ক্রেতাদের।
এদিকে ফরাসি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এএক্সএ তাদের কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে। এছাড়া তাদের ব্যাংক অ্যাকাউন্টের খোঁজখবর নেওয়া হচ্ছে।
লয়ালটিবিল্ড এ অপরাধ তদন্তের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। অপরাধটি তদন্তে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
