২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদনে আলু

আলু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি গবেষণায় নতুনমাত্রা যোগ করলেন হেইম রাবিনোউইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 04:33 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত কয়েক মাস ধরে রাবিনোউইচ এবং তার সহকর্মীরা অল্পখরচে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছিলেন।

আলুর গায়ে লেগে থাকা নতুন সবুজ কাণ্ডের মতো অংশের সঙ্গে সস্তা কিছু ধাতু ও তার সংযোগ ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি সম্পাদন করা হবে। এতে করে প্রত্যন্ত শহর এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে জানিয়েছেন রাবিনোউইচ।

রাবিনোউইচ আরও জানিয়েছেন, আলু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি পুরনো হলেও আলুর সবুজ অংশ থেকে তা করার ধারণা এটাই প্রথম।

আলু দিয়ে ব্যাটারি তৈরির মূল ধারণা সাধারণত স্কুলের বিজ্ঞানের ক্লাসেই শেখানো হয়। আলুতে শুধু দুটি বিপরীত চার্জবিশিষ্ট ইলেক্ট্রোড পাত ব্যবহার করে যে কেউ ব্যাটারি নির্মাণ করতে পারে।

হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের বিজ্ঞানী রাবিনোউইচ দাবি করেছেন এ পদ্ধতিতে একটি আলু ব্যবহার করে এলইডি লাইটের মাধ্যমে ৪০দিন পর্যন্ত কোনো ঘর আলোকিত করা যাবে। কিন্তু সৌরশক্তির মতো প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের আবিষ্কার আদৌ কাজে লাগবে কিনা সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।