২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যায়ামেই মিলবে ট্রেনের টিকিট

মস্কোর অধিবাসীদের নিত্যদিনের যাতায়াত ব্যবস্থা এখন সল্পসময়ের এক ফিটনেস অধিবেশনে পরিণত হতে চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 04:27 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আগামী ২০১৪ সালে আয়োজিত শীতকালীন অলিম্পিককে সামনে রেখে মস্কোর পাতালরেলের স্টেশনগুলোতে এই নতুন চিত্তাকর্ষক মেশিনগুলো সংযুক্ত করা হয়েছে। এতে করে যাত্রীদের প্রতি রেলের টিকেটের পরিবর্তে ৩০টি স্কোয়াট নামের শারীরিক ব্যায়াম করতে হবে।

নতুন প্রযুক্তিটি অনেকটা গেইমিং কনসোল উই-এ ব্যবহৃত ফিটের মতোই। কিন্তু এক্ষেত্রে সত্যিকারের পুরস্কার লাভের সম্ভাবনা আছে। কেউ যদি ঘরে বসে মিথ্যেও বলে তাও নিশ্চিত করতে পারবে মেশিনটি।