২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তি উৎপাদনে ডুবোঘুড়ি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক গবেষণায় ডুবোঘুড়ি ব্যবহার করে সমুদ্রের স্রোত এবং জোয়ার কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা করার ঘোষণা দিয়েছে। এতে করে প্রায় ১০টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমান শক্তি উৎপাদন সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 04:20 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বায়ু এবং ঢেউয়ের টার্বাইন বিশেষজ্ঞ, ওরসেস্টার পলিটেকনিক ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডেভিড ওলিঙ্গার এই ডুবোঘুড়ির প্রস্তাবক।

আগেও ওলিঙ্গার এবং তার শিক্ষার্থীরা অল্প খরচে ঘুড়ির মাধ্যমে পানির পাম্প চালানোর ব্যবস্থা করেছিলেন। এখন তিনি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে উড়তে সক্ষম ডুবোঘুড়ির প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন।

আগামী জানুয়ারি থেকে ওলিঙ্গার এবং তার দল ঘুড়ির আকার, আয়তন, টারবাইন বসানোর জায়গা, পরিবেশের উপর প্রভাব এবং সর্বাধিক শক্তি সংগ্রহের জন্য কম্পিউটার মডেলিং শুরু করবেন।