২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চালকদের গুগল গ্লাস’ আনছে নিসান

ড্রাইভারদের জন্য গুগল গ্লাসের মতো পরিধানযোগ্য কম্পিউটার ডিভাইস আনার ঘোষণা দিল গাড়ি নির্মাতা নিসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 04:57 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এই সপ্তাহে নিসান ৩ই নামের ‘পরিধানযোগ্য কম্পিউটার’ বিষয়ে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে জাপানি ওই নির্মাতা।

গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী মাথায় পরিধানযোগ্য পণ্যটি চালকদের জন্য অসুবিধাও তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে ক্যালিফোর্নিয়ায় গাড়ি চালানোর সময় গুগল গ্লাস পরে থাকায় প্রথমবারের মতো এক মহিলাকে জরিমানা করা হয়।

নিসান ৩ই এখনও গবেষণা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে নিসান।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, “ব্যবহারের সময় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে পণ্যটি। ফলে, ব্যবহারকারী গ্লাসের মাধ্যমেই বিভিন্ন তথ্য সংগ্রহ, ছবি তোলা এমনকি অন্যদের তথ্য পাঠানোর কাজ করতে পারবে।”