২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়োতো পুরস্কার পেলেন ডেনার্ড

কম্পিউটার পণ্য নির্মাতা আইবিএম-এর গবেষক ডেনার্ডকে কিয়োতো পুরস্কার দিয়েছে জাপানের ইনামোরি ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 07:49 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

কম্পিউটারে ব্যবহৃত অ্যাডভান্সড টেকনোলজি ডির‌্যাম উদ্ভাবনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ১৯৮৫ সাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার দিয়ে আসছে। ডেনার্ড আইবিএম-এর পক্ষে ২০১৩ কিয়োতো প্রাইজ গ্রহণ করেন।

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, কম্পিউটারে ব্যবহৃত চিপ তৈরিতে তার অবদানকে স্মরণীয় করে রাখতে তাকে এ সম্মান জানানো হয়েছে।

১৯৬৮ সালে কম্পিউটারের জন্য ডায়নামিক র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি (ডির‌্যাম ) উদ্ভাবন করেন ডেনার্ড। তাকে দেওয়া পুরস্কারের আর্থিক মূল্য পাঁচ লাখ ডলার।

ডির‌্যাম কম্পিউটার শিল্পে য্গুান্তকারী পরিবর্তন ও উন্নয়নের সূচনা করে। কম্পিউটারের হার্ড ড্রাইভে তথ্য সংগ্রহে গতি বাড়াতে র‌্যামটি ব্যবহৃত হয়।

৮১ বছর বয়সী ডেনার্ড এখনও আইবিএম-এ কাজ করছেন।