অ্যান্ডারসেন হরোউইটজ শেয়ার কিনল ফেইসবুক
সোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুকের পরিচালক মার্ক অ্যান্ডার্সেনের ভেনচার-ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যান্ডারসেন হরোউইটজ ফেইসবুকের কাছেই তাদের এক তৃতীয়াংশ শেয়ার বিক্রি করেছে।
সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ডারসেন হরোউইটজ নভেম্বরের ৬ তারিখে ৪৯ ডলার থেকে ৫০ ডলার শেয়ারমূল্যে ২২ লাখ ৭৯ হাজার শেয়ার বিক্রি করেছে।
প্রতিষ্ঠানটির কাছে ফেইসবুকের শেয়ারও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে ফেইসবুকের ৪৫ লাখ ৭০ হাজার শেয়ার রয়েছে। শুক্রবারের হিসাব মতে ফেইসবুকের শেয়ারমূল্য ছিল ৪৭ ডলার ৫৩ সেন্ট। অ্যান্ডারসেন হরোউইটজের মুখপাত্র মার্গিট উইনম্যাচার্স রবিবার জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বিনিয়োগে সফল হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তারা ফেইসবুকে বিশ্বাস করেন বলেই ফেইসবুকের বিশাল পরিমাণ শেয়ার তারা ধরে রেখেছেন।
মার্ক অ্যান্ডারসেন ব্রাউজার প্রতিষ্ঠান নেটস্কেপ প্রতিষ্ঠার সময় সাহায্য করেছিলেন। পরবর্তীতে এওএল ইনকর্পোরেট ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি কিনে নেয়। এ ছাড়াও তার প্রতিষ্ঠান অ্যান্ডারসেন হরোউইটজ যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানের স্টার্টআপে বিনিয়োগ করেছিল। এদের মধ্যে ফেইসবুক এবং অনলাইন বুলেটিন বোর্ড পিন্টারেস্ট অন্যতম।
