২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে স্টেশন ফোর দেখাল সনি

১৫ নভেম্বর প্লে স্টেশন ফোর বাজারে ছাড়ার আগে প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে সনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 07:43 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সনির গেইমিং কনসোল প্লে স্টেশন ফোর বাজারে আনার আগে ডিভাইসটির অভ্যন্তরীণ ফিচারগুলো নিয়ে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে প্লে স্টেশন ফোর তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ খুলে দেখানো হয়েছে। প্লেস্টেশন ফোর বক্সের ভেতর রয়েছে একটি নেটওয়ার্ক ভাউচার, কুইক স্টার্ট গাইড, ডুয়ালশক ফোর কন্ট্রোলার, এইচডিএমআই কেবল, পাওয়ার কর্ড, ইউএসবি কেবল, মনো হেডসেট এবং ৫০০ জিবি তথ্য সংরক্ষণ ব্যবস্থা।

এর সবই দেখানো হয়েছে প্লেস্টেশন ফোর-এর সার্ভার রুম থেকে। অফিসিয়ালি পিএসফোর এর স্লোগান দেওয়া হয়েছে, ’গ্রেটনেস অ্যাওয়েটস’।

১৫ নভেম্বর থেকে ডিভাইসটি সনির তালিকাভুক্ত স্টোরগুলোতে পাওয়া যাবে।